× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ঢাকা আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

মাত্র আড়াই ঘণ্টার সফরে বাংলাদেশে আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবেইর।

মঙ্গলবার (০৮ মার্চ) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাকার্তায় অনুষ্ঠিত ৫ম এক্সট্রা-অর্ডিনারি ওআইসি সম্মেলন শেষে দেশে ফেরার পথে ঢাকায় আড়াই ঘণ্টা যাত্রাবিরতি করবেন সৌদি পররাষ্ট্র মন্ত্রী। আর এ সময়ের মধ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করবেন।

শিগগিরই দ্বিপক্ষীয় সফরে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

গত রোববার জাকার্তায় অনুষ্ঠিত ওআইসির ওই বিশেষ সম্মেলনের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। গত জানুয়ারি মাসেও রিয়াদে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারা। সে সময়ই তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের অামন্ত্রণ জানানো হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় যাত্রাবিরতিকে সামনে রেখে গত সোমবার রাতে জরুরি ভিত্তিতে জাকার্তা থেকে ফিরেছেন মাহমুদ আলী।

গত ডিসেম্বরে সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোটে বাংলাদেশের যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যা সৌদি-বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।

আগামী ১০ মার্চ ওই জোটের প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সদস্য দেশগুলোর রাষ্ট্র বা সরকারপ্রধানরাও যোগ দিতে পারেন বলে জানা গেছে। আসন্ন ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের যোগ দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।

যাত্রাবিরতি শেষে আজ রাত সাড়ে ৭টার দিকে ঢাকা ছাড়তে পারেন সৌদি পররাষ্ট্র মন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..