× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

 এস.এম.  সাইফুল ইসলাম কবির :

মোরেলগঞ্জে ফেসবুকে অধ্যক্ষের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ

ACP
হালনাগাদ: শনিবার, ১২ মার্চ, ২০২২
শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল ভাষায় মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন কলেজটির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় কলেজ চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে।

কলেজটি বেসরকারি থাকাকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য অ্যাড. গোলাম কিবরিয়া তারিকের বিরুদ্ধে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা তারিককে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। তারিক ফেসবুকে অধ্যক্ষের ছবিসহ অশ্লীল ভাষায় নানা মন্তব্য করেছেন বলে অভিযোগ।

বিক্ষোভ মিছিল শেষে কলেজ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেনে কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতীশ বিশ্বাস, সহকারি অধ্যাপক শাজাহান হাওলাদার, হায়দার আলী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, প্রভাষক বেদান্ত হালদার, আফজাল ফারুক, গোবিন্দ মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ, কলেজ ছাত্রলীগ নেতা চয়ন শেখ, রিয়াদুল ইসলাম সাফা ও সজীব শেখ।

কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতীশ বিশ্বাস বলেন, হীন স্বার্থ বাস্তবায়নে ব্যর্থ হয়ে সাবেক জিবি সদস্য গোলাম কিবরিয়া তারিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর মন্তব্য করেছে। এটা সে দীর্ঘদিন ধরেই করে আসছে। এখন বিষয়টি সর্বমহলে ক্ষোভের সৃষ্টি করেছে। এ বিষয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য কলেজ শিক্ষক পরিষদ আজ শনিবার বেলা ২টায় জরুরি সভা ডেকেছে।

এ বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া তারিক বলেন, ‘আমি অনিয়মের প্রতিবাদ করেছি মাত্র। কাউকে হেয় করার জন্য কিছু লিখিনি’।


এ ক্যটাগরির আরো খবর..