× Banner
সর্বশেষ
জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক

মধুখালীতে হাঁসের ঝাঁকে হাসছে শিক্ষিত হাসমতের জীবন

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০২২
মধুখালীতে হাঁসের ঝাঁকে হাসছে শিক্ষিত হাসমতের জীবন

মধুখালী প্রতিনিধিঃ উন্মুক্ত জলাশয়ে হাঁস পালনের মাধ্যমে অভাবকে জয় করে ভাগ্য পাল্টে নিচ্ছে ফরিদপুরের মধুখালী উপজেলার গ্রামাঞ্চলের অনেক গৃহবধু ও বেকার নারী-পুরুষ।

এই হাঁসের মাংস ও ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ফলে হাঁস পালনের সাফল্যে অন্যরাও উৎসাহিত হয়ে গড়ে তুলছেন ছোট-বড় খামার। এতে প্রাণিজ পুষ্টির ঘাটতি পূরণসহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে খামারগুলো। সরেজমিনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের খামারির মালিক মোঃ হাশেমুজ্জামান হাসমত এর সঙ্গে কথা বলে জানা যায়, ঋণ ও নিজের কিছু টাকা দিয়ে প্রথমেই ৯০০টি হাঁসের বাচ্চা কিনে ভাগ্য পরিবর্তনের লড়াই শুরু করেন হাঁস পালন ।

ধীরে ধীরে বাচ্চাগুলো বড় হয়ে তিন মাস পরই ডিম দেওয়া শুরু করে। কঠোর পরিশ্রমে ধীরে ধীরে ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে। তিনি আরও জানান একজন সফল খামারির পরামর্শে ৯০০টি হাঁসের বাচ্চা কেনেন তিনি। ৫মাসের মধ্যে বিভিন্ন রোগের কারণে কিছু হাঁস মারা গেলেও বর্তমান ৮২০টি হাঁস আছে । এর মধ্যে প্রায় একশত পঞ্চাশটি হাঁস ডিম দেওয়া শুরু করেছে। বাড়ির পাশেই বিশাল রুপাতোলার খাল থাকার কারণে তেমন বাড়তি খাবার দিতে হয় না। খালের মধ্যে থাকা ছোট ছোট মাছ আর শামুক খেয়েই বেড়ে উঠেছে হাঁসগুলো।

গ্রামের খালে অল্প পানিতে উন্মুক্তভাবে হাঁস পালন করা যায়। কারণ হাঁস বেঁধে রেখে পালন করা ব্যয়বহুল। এ কারণে উন্মুক্তভাবে পালন করতে হয়। এরপরেও প্রতিদিন প্রায় ৪০০০(চার হাজার) টাকা খরচ হয়। এ ছাড়া খামার সহ প্রায় ৪(চার) লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আশা করা অল্প কয়েক মাসের মধ্যে লাভের মুখ দেখবেন এই কথা জানান তিনি।

কৃষিনির্ভর দেশে বেকার যুবকদের হাঁস পালনের পরামর্শ দিয়ে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা বলেন, দেশের বেকার নারী-পুরুষরা চাকরির পেছনে না ছুটে অল্প পুঁজি নিয়ে হাঁসের খামার শুরু করেন তাহলে একদিকে যেমন বেকার সমস্যা দূর হবে অন্যদিকে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে।

পরিশেষে তার জীবন সফল হওয়ার জন্য হাঁসপালনে যা যা করনীয় এবং সরকারীভাবে সাহায্যে সহযোগীতা পাওয়ার জন্য সহযোগীতা করবেন।


এ ক্যটাগরির আরো খবর..