× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ক্যাটরিনাকে বন্ধুরাও ছেড়ে যাচ্ছেন!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: রণবীর কাপুরের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। এরপর থেকেই আলাদা থাকছেন দুজন। এমনকি এড়িয়েও চলছেন একে অপরকে। এদিকে শোনা যাচ্ছে, রণবীরের সঙ্গে ছাড়াছাড়ির পর কাছের বন্ধুরাও ছেড়ে যাচ্ছেন ক্যাটরিনাকে।

জানা গেছে, কিছুদিন আগেই ছিল প্রযোজক মোনমহন শেঠির মেয়ে আরথি শেঠির জন্মদিন। তিনি রণবীর এবং ক্যাটরিনা দুজনেরই খুবই কাছের বন্ধু। আরথির জন্মদিনের হাজির হয়েছিলেন রণবীর। কিন্তু দেখা মেলেনি ক্যাটরিনার। পরে জানা যায়, ক্যাটরিনাকে নাকি জন্মদিনে আমন্ত্রণই জানাননি আরথি। কারণ অন্যকিছু নয়, রণবীরের সঙ্গে ক্যাটের ছাড়াছাড়ি।

এর আগে গত ডিসেম্বরে হঠাৎ করেই দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ইতি টানেন রণবীর-ক্যাটরিনা। আগে একসঙ্গে থাকলেও এখন আলাদাই থাকছেন দুজন। এমনকি তাদের দুজনের অভিনীত জাগ্গা জাসুস সিনেমাটির শুটিংও মাঝপথে বদ্ধ হয়ে আছে।


এ ক্যটাগরির আরো খবর..