× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

নাসিক নির্বাচন সুষ্ঠু হয়েছে, পর্যবেক্ষণ আন্তর্জাতিক মহলের – স্থানীয় সরকার মন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
নাসিক নির্বাচন সুষ্ঠু হয়েছে, পর্যবেক্ষণ আন্তর্জাতিক মহলের - স্থানীয় সরকার মন্ত্রী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে যা আন্তর্জাতিক মহল সরাসরি প্রত্যক্ষ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ মন্ত্রণালয়ে নিজ কক্ষে মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট মিডিয়া সরাসরি প্রত্যক্ষ করেছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ার পরও বিপুল ভোটে আওয়ামীলীগ প্রার্থী বিজয় অর্জন করেছে। ডিপ্লোমেটদের কাছে এই ম্যাসেজটা গেছে যে বাংলাদেশের নারায়ণগঞ্জে ইভিএমে সুষ্ঠু নির্বাচন হয়েছে।

ইভিএমে কারচুপি সংক্রান্ত পরাজিত প্রার্থীর অভিযোগ বিষয়ে তিনি বলেন, পরাজিত হলে প্রার্থীরা এমনটা বলেই থাকেন। ইভিএমে নির্বাচন হলে কারচুপি করার সুযোগ নেই। এ কারণেই এ পদ্ধতির গ্রহণযোগ্যতা বেশি। ভোট চলাকালীন কিছু টেকনিক্যাল সমস্যা হতেই পারে। এটা শুধু আমাদের দেশেই হচ্ছে এমন না। সারাবিশ্বেই এই ত্রুটি দেখা দেয়। এটা কোনো অভিযোগের ভিত্তি হতে পারে না।

সব নির্বাচন ইভিএমে করা প্রসঙ্গে মো. তাজুল ইসলাম বলেন, সরকার চাইলে সারাদেশে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করতে পারতো কিন্তু সেটা করছে না। কারণ ইভিএম একটি নতুন পদ্ধতি। যেকোন নতুন পদ্ধতি কিছুটা চ্যালেঞ্জিং হয়। পৃথিবীর সব দেশেই এ সমস্যা আছে। আমেরিকায় ও ভারতের ইলেকশনেও কিছু কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে। সময়ের ব্যবধানে সমস্যা সমাধান হবে। এখন সেজন্য ইচ্ছা করলেই সরকার দেশে একসাথে ইভিএম আরম্ভ করতে পারবে না। এটা এডোপটেশনের জন্য সময় লাগে। টেকনোলজি পরিচালনা এবং ব্যবহার করার জন্য মানুষকে উপযোগী করে তুলতে হবে।

ভারতীয় হাইকমিশনারের সাথে সাক্ষাৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারত সারাদেশের উপজেলা, পৌরসভা পর্যায়ে কিচেন মার্কেটের অবকাঠামো নির্মাণের জন্য আগ্রহ প্রকাশ করেছে। শাক-সবজি, মাছ-মাংসসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয়ে ভারতীয় সরকার প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে আমাদের উন্নয়ন কাজে অংশ নিতে চায়। তারা এ বিষয়ে আমাদের প্রস্তাব দিলে আমরা উদ্যোগ নেবো।


এ ক্যটাগরির আরো খবর..