× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

সুইডেনের সঙ্গে উন্নয়ন সহযোগিতা চুক্তি আজ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: আজ বাংলাদেশ ও সুইডেনের মধ্যে উন্নয়ন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে বৈদেশিক সহায়তা হিসেবে এক দশমিক ৬ বিলিয়ন এসকে (সুইডিস ক্রোনা) দিচ্ছে দেশটি।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আজ এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হবে।

বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন। সুইডেনের পক্ষে স্বাক্ষর করবেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহার ফ্রাইসেল।

২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশকে এই অনুদান দিতে যাচ্ছে সুইডেন। অনুদানের পরিমাণ বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ হাজার ৪০৮ কোটি টাকা।

দেশের প্রাথমিক শিক্ষা, কর্মজীবী শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসহ, মহিলাদের ক্ষমতায়ন, পরিবেশসহ কয়েকটি খাতে এ অনুদান সহায়তা দেয়া হচ্ছে বলে ইআরডি সূত্রে জানা গেছে।

সুইডেন বাংলাদেশের অন্যতম সহযোগী। তারা অনুদান দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছে। গত পাঁচ বছর ধরে প্রত্যেক বছর ২৮০ কোটি টাকা (২৩৫ মিলিয়ন এসকে) অনুদান সহায়তা দিয়ে আসছে সুইডেন।

মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ডের মাধ্যমে সুইডেন দেশের প্রাথমিক শিক্ষা, কর্মজীবী শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসহ, মহিলাদের ক্ষমতায়ন, পরিবেশসহ কয়েকটি খাতে এ অনুদান সহায়তা দিচ্ছে। বর্তমানে দেশের অর্থনীতিতে দাতাদের অনুদানের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এ প্রেক্ষাপটে সুইডেনে বড় অঙ্কের অনুদান একটি উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করছে পরিকল্পনা কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..