× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে উল্লেখ করে আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সুধি সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রতি যে প্রতিশ্রুতি ছিল, সবগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছি। ফ্যামিলি কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিদের সম্মান এবং খাল খনন কর্মসূচির পরে আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কাজ শুরু করবে সরকার।

এ সময় দিনাজপুরে কৃষি সংক্রান্ত কারখানা এবং হিমাগার স্থাপন বিষয়ে সরকারের ভেতরে আলোচনা  চলছে বলেও জানান তিনি।

সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশ গড়তে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যে সমস্যা তৈরি হয়েছে, তা সমাধানে সময় প্রয়োজন। এই সরকার আপনারা গঠন করেছেন, আপনাদের সহযোগিতা থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সরকার কাজ করবে।

নারীদের ক্ষমতায়ন এবং উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি আরও বলেন, এক মাসের কম সময়ে ওয়াদা পূরণে বিএনপি সরকার কাজ শুরু করেছে। অর্ধেক জনগোষ্ঠী নারীকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। ফ্যামিলি কার্ড সব পরিবার পাবে; যাদের পাওয়া উচিত না, তারা আশা করি নেবেন না। ১৫টি জায়গায় পাইলট প্রজেক্টের আওতায় ৩৭ হাজার কার্ড দেয়া হয়েছে, নারীকে সাবলম্বী করতে।

গত সরকারের অনিয়ম ও লুটপাটের ইতিহাস মনে করিয়ে তিনি বলেন, বিগত ১৬ বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি দেশে,  ১ কিংবা ১৫ মাসে সব সমস্যার সমাধানও সম্ভব নয়, ধৈর্য ধরতে হবে।

যারা ভোট দিয়েছে, যারা দেয়নি তাদের সবার সরকার বর্তমান সরকার; প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দিন রাত কাজ করবে সরকার, এ জন্য সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..