× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সহযোগিতার আশ্বাস

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সহযোগিতার আশ্বাস

বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও বেনাপোল পৌরসভার প্রশাসক মোঃ ফজলে ওয়াহিদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বেনাপোল এলাকার ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা, খেলাধুলার প্রতি তরুণ সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আলোচনা করেন।
আলোচনায় বক্তারা বলেন, বেনাপোল সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এখানে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকাশ অত্যন্ত জরুরি। এজন্য নিয়মিত টুর্নামেন্ট, প্রশিক্ষণ এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে ওয়াহিদ বেনাপোলের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, তরুণ সমাজকে সুস্থ ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া সংগঠনগুলো উদ্যোগ নিলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এর নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু। এছাড়া অনান্যদের মধ্যে  আজিজুল হক, বাসেদ মল্লিক ,সাঈদুর রহমান, বনি,শাওন, শাহিন সহ কমিটির অনান্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..