× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা

গতকাল অনুষ্ঠিত হওয়া বার্সেলোনার প্রেসিডেনশিয়াল নির্বাচনে ভিক্টর ফন্টের বিপক্ষে ভূমিধস জয় পেয়েছেন হুয়ান লাপোর্তা। প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে আগামী পাঁচ বছরের দায়িত্ব পেয়েছেন তিনি।

৪৮ হাজার ৪৮০ ভোটের মধ্যে লাপোর্তা পেয়েছেন ৩২ হাজার ৯৩৪ ভোট। ভিক্টর ফন্ট ভোট পেয়েছেন ২৯.৭৮ শতাংশ। কিছু ভোট বাতিল বলে গণ্য হয়েছে। ভোট দিয়েছেন ক্লাবের বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট, কোচ ও খেলোয়াড়রা। ক্লাবে নাম লেখানোর পরপরই খেলোয়াড়রা সদস্যপদ পেয়ে যান। এরপর নির্দিষ্ট সময় অন্তর অন্তর সদস্যপদ হাল নাগাদ করতে হয়।

সদস্যপদ হালনাগাদ করেননি বলে ভোট দিতে পারেননি জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। ইএসপিএনের খবর, বর্তমানে জিরোনায় ধারে খেলতে যাওয়া এই খেলোয়াড় গতকাল ক্যাম্প ন্যুতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

লাপোর্তা দায়িত্ব নিচ্ছেন চতুর্থবারের মতো। সবশেষ ২০২১ সালের নির্বাচনে ভিক্টর ফন্টকে হারিয়েছিলেন তিনি। এই প্রেসিডেন্ট প্রথম বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন ২০০৩ সালে। সেবার টানা ২০১০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন।

নির্বাচিত হয়ে লাপোর্তা বলেন, ‘প্রথমে আমি এই অসাধারণ ক্লাবের প্রতি কৃতজ্ঞতার কয়েকটি শব্দ উৎসর্গ করতে চাই। সদস্যরা এখনও তাদের প্রতিনিধি বেছে নিতে জানে। এই প্যাশনটা আনন্দের, ক্লাবকে বিশেষ করে তোলে। তাই আজ ভোট দিয়ে গণতন্ত্রের দৃষ্টান্ত স্থাপন করার জন্য ক্লাব ও ক্লাবের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই।’

লাপোর্তার এই জয় দলের সাবেক কোচ জাভি হার্নান্দেজের জন্য অস্বস্তির। নির্বাচনের প্রায় এক সপ্তাহ আগে লাপোর্তার বিরুদ্ধে একটি অভিযোগ এনে তাকে মিথ্যুক বলে আখ্যায়িত করেছিলেন তিনি। জাভি বলেছিলেন, ২০২৩ সালে বার্সেলোনা লিওনেল মেসিকে দলে ফেরানোর দ্বারপ্রান্তে ছিল। কেবল লাপোর্তার জন্যই সেটি সম্ভব হয়নি। শুরুতে মত দিলেও লাপোর্তা পরে মেসিকে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত বদল করেন।


এ ক্যটাগরির আরো খবর..