× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

 শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬শে রমজান সোমবার (১৬ মার্চ) বিকাল পাঁচটায় অফিসার্স ক্লাব চত্তরে শ্যামনগরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম ইমাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ শামসুজ্জাহান কনক, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তৌহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ,  ইউপি চেয়ারম্যানবৃন্দ, বনবিভাগের প্রতিনিধিবৃন্দ, পল্লী বিদ্যুতের ডিজিএম,উপজেলার এলাকার সাংবাদিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিকনেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

এ সময় উপস্থিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকতা পেশার মর্যাদা ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালেক। ইফতার মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়।


এ ক্যটাগরির আরো খবর..