× Banner
সর্বশেষ
ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক পাওনা টাকা ফেরত পেতে মামলা করায় চাকুরিজীবী ও তার ভাইকে অপহরণ, মুক্তিপণ দিয়ে মুক্তি

নিউজ ডেস্ক

অনলাইন শপিং গ্রুপের আয়োজনে “বন্ধুত্বের হাত” সংগঠনের শীতবস্ত্র বিতরন

admin
হালনাগাদ: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
অনলাইন শপিং গ্রুপের আয়োজনে "বন্ধুত্বের হাত" সংগঠনের শীতবস্ত্র বিতরন

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন ॥ শীত আর ঘনকুয়াশা উপেক্ষা করে দিনাজপুরে প্রত্যান্ত গ্রামে শীতবস্ত্র নিয়ে হাজির দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের আয়োজনে “বন্ধুত্বের হাত ” স্বেচ্ছাসেবী সংগঠনের একঝাক তরুন- তরুনী সদস্যরা ।

দিনাজপুর জেলার কাহারোল উপজেলা ৫ নং সুন্দরপুর ইউনিয়নের কান্তনগর আশ্রমপাড়া গ্রাম, ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নে
আসামপাড়া ও মুটুনি বাজার,ও পরমেশপুর সারস্বত সেবাশ্রম (বৃদ্ধা আশ্রমে) দুস্থ মানুষের শীতের কষ্ট নিবারনের লক্ষে শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে সংগঠনের সদস্যরা ।

শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ এর সহযোগী সংগঠন “বন্ধুত্বের হাত” এর সভাপতি মোসলেহা মলি, সাধারন সম্পাদক অমিত রায়, সহ-সাধারন সম্পাদক আতিকা মনোয়ার আঁচল, সাংগঠনিক সম্পাদক হাফিজা পারভীন শিমু। আরো উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য সুবর্না রায়, আলবানী ইসরাঈল বৃষ্টি, জাকিয়া বিশ্বাস শিম্মি, জারিন তাসনিম অংকিতা, বুবলী প্রমূখ।

অনুষ্ঠানে অতিথীরা বলেন, আমরা এখানে যারা এসেছি সবাই বিভিন্ন কাজে লিপ্ত। আমরা বাসায় বিভিন্ন ধরনের পন্য তৈরী করে অনলাইনের মাধ্যমে তা বিক্রি করি। আমরা বুঝি গ্রামের মানুষ এই শীতে কাজ করতে কত কষ্ট পায়। দিনের কাজ শেষ করে এসে রাতে ঘুমাতে গেলেও ঠান্ডায় তাদের কত কষ্ট পেতে হয়। তাই আমাদের সবার ছোট্ট একটা প্রচেষ্টা ।
সবাই এই শীতের সময়ে নিজের নিজের জায়গা থেকে দুস্থদের পাশে দাড়ানোর আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..