× Banner
সর্বশেষ
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল

নিউজ ডেস্ক

বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত যাত্রী করোনার পজেটিভ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল ইমিগ্রেশনে  ভারত ফেরত বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রী র্যাপিড এন্টিজেন পরীক্ষায় করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।

তাকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে নেওয়া হয়েছে। এনিয়ে গত এক সপ্তাহে ভারত ফেরত ৫ বাংলাদেশি করোনা পজেটিভ হয়েছে। এছাড়া আরো দুই করোনা আক্রান্ত বাংলাদেশি ইমিগ্রেশনে প্রবেশ করলে তাকে  গত বুধবার ভারতে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টায়  বেনাপোল ইমিগ্রেশনে র্যাপিড এন্টিজেন পরীক্ষায় এ যাত্রী করোনা পজেটিভ সনাক্ত হয়।
আক্রান্ত যাত্রী পলাশ চন্দ্র দাস যশোরের বাঘারপাড়া এলাকার গোলক চন্দ্র দাসের ছেলে। চিকিৎসা জন্য মেডিকেল ভিসায় পলাশ চন্দ্র দাস ভারতে গিয়েছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আজিম উদ্দীন  জানান, আক্রান্ত যাত্রী  ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে আসে বেনাপোল ইমিগ্রেশনে।এসময় তার শরীরের তাপমাত্রা বেশি দেখা যায়। পরে তার শরীর থেকে নমুনা নিয়ে র্যাপিড এন্টিজেন পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে। পরে তাকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..