× Banner
সর্বশেষ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

সাপাহার সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

admin
হালনাগাদ: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
সাপাহার সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার হাপানিয়া সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার ভোরে উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৬পিলার এর ১এস এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে শুক্রবার দিবাগত রাতে একদল গরু ব্যবসায়ীর সাথে কৃষ্ণসদা গ্রামের আলাউদ্দীন এর ছেলে সালাউদ্দীন (৩০) গরু আনতে ভারত অভ্যন্তরে প্রবেশ করে।

পরে তারা গরু নিয়ে শনিবার ভোরে বাংলাদেশে প্রবেশ এর চেষ্টা করলে ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফ’র টহলরত জোয়ানর টের পেয়ে তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে।
এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সালউদ্দীন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

সকালে সংবাদটি জানা জানি হলে ঘটনা স্থলে গিয়ে সালাউদ্দীনের মরাদেহটি ভারতীয় কাঁটা তারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখন্ডে পড়ে থাকতে দেখা যায়।

সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল আজিজ এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- এবিষয়ে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য আমরা মেসেজ পাঠিয়েছি।
তবে সংবাদ লেখা পর্যন্ত কোন দেশের পক্ষ থেকে মরাদেহটি গ্রহণ না করায় ঘটনা স্থলেই লাশটি পড়ে ছিল।


এ ক্যটাগরির আরো খবর..