× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ এবং ডিজিটাল মাস্টার ট্রেইনার নিতে ভুটানের আগ্রহ প্রকাশ

admin
হালনাগাদ: বুধবার, ৩ নভেম্বর, ২০২১

ঢাকা, ১৮ কার্তিক (৩ নভেম্বর) :  ভুটান বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ এবং ‘বিল্ড ভুটান’ কর্মসূচি বাস্তবায়নে গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া বিষয়ক মাস্টার ট্রেইনার নেওয়ার আগ্রহ ব্যক্ত করেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে আজ তাঁর সচিবালয়স্থ দপ্তরে বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি সাক্ষাৎকালে ভুটান সরকারের এই আগ্রহের কথা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করার বিষয়ে ভুটানের প্রধানমন্ত্রীর প্রস্তাবের ধারাবাহিকতায় এ প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। গত মার্চে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে এ প্রস্তাব দিয়েছিলেন। বৈঠকে ব্যান্ডউইডথের সুবিধাজনক রেট নিয়ে আলোচনা হয়। ভুটান-ভারত-বাংলাদেশ যাতে সুবিধাজনক ট্রান্সমিশন রেট পায়  বৈঠকে সে বিষয়টি নিয়েও আলোচনা করা হয়।

মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে ভুটানের সহযোগিতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে ভুটানের ভূমিকা তুলে ধরে ভুটানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি বিকাশে পৃথিবীর যে কয়টি দেশ এগিয়ে বাংলাদেশ তার মধ্যে অন্যতম।

রাষ্ট্রদূত ভুটান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে আগামী দিনগুলোতে অনন্য এক উচ্চতায় উপনীত করতে তার প্রচেষ্টার কথা ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের অব্যাহত অগ্রগতি বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ভুটানের পরীক্ষিত বন্ধুই নয়, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।

মন্ত্রী ‘বিন্ড ভুটান’ কর্মসূচি বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের প্রযুক্তিগত সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক সাবাব বিন আহমেদ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..