× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

মাদারীপুরের ডাসারে রাতের আঁধারে  বীর মুক্তিযোদ্ধার ফলগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

admin
হালনাগাদ: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
মাদারীপুরের ডাসারে রাতের আঁধারে  বীর মুক্তিযোদ্ধার ফলগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

ডাসার প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে পুর্ব শত্রুতার জের ধরে এস এম নাসিরউদ্দিন নামে এক বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিভিন্ন প্রজাতির ফলগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
 খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার কাজীবাকাই এলাকার উত্তর ভাউতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা এস এম নাসিরউদ্দিন তার স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত কাজে বাড়ির বাহিরে যান। এ সুযোগে খালি বাড়ি পেয়ে একদল দুর্বৃত্তরা মিলে এস এম নাসিরউদ্দিনের বাড়ির আম, কাঠাল, পেয়ারা ও চালতাসহ বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধিক ফলের গাছ কেটে ফেলে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্ত বীরমুক্তিযোদ্ধা এস এম নাসিরউদ্দিন সাংবাদিকদের কাছে বলেন, আমি এবং আমার স্ত্রীর বাড়িতে না থাকার সুযোগে দৃর্বৃত্তরা আমার বাড়ির ফল গাছগুলো কেটে ফেলেছে। আমার অনেক ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে ডাসার থানার উপ-পরিদর্শক(এসআই) ইব্রাহিম বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..