× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রোগীদের সুবিধার্থে বৈকালিক স্পেশালাইজড আউটডোর চালু

admin
হালনাগাদ: সোমবার, ৪ অক্টোবর, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর নির্দেশে রোগীদের সুবিধার্থে বৈকালিক স্পেশালাইজড আউটডোর চালু হয়েছে মাননীয় উপাচার্য নিজেও রোগী দেখেছেন

কোভিড-১৯ পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বৈকালিক স্পেশালাইজড আউডোর অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর নির্দেশে চালু হয়েছে। আজ সোমবার ৪ অক্টোবর ২০২১ইং তারিখে বিকালে দেশের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় কমিউনিটি অফথালমোলজি বিভাগের বহির্বিভাগে রোগী দেখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারি, শিশু ও ডেন্টাল অনুষদের ২৪টি বিভাগে এই মহতী চিকিৎসাসেবা কার্যক্রম প্রদান করা হচ্ছে। এসকল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিকাল ৩টা থেকে রোগীদেরকে এই চিকিৎসাসেবা প্রদান করে থাকেন । মাননীয় উপাচার্য মহোদয় জানিয়েছেন, রোগীদের সুবিধার্থে বৈকালিক স্পেশালাইজড আউডোর সার্ভিস অব্যাহত রাখা হবে। মাননীয় উপাচার্য মহোদয় আজ সোমবার বিকালে রোগী দেখার পর বিভিন্ন বিভাগে চলমান বৈকালিক স্পেশালইজড আউটডোরের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বৈকালিক স্পেশালাইজড আউটডোর চালু হওয়ায় সেখানে আগত রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন। মাননীয় উপাচার্য মহোদয়ের বৈকালিক স্পেশালাইজড আউটডোর পরিদর্শনকালে সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..