× Banner
সর্বশেষ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার – ভারপ্রাপ্ত স্পিকার চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক

সব মোবাইলের জন্য একই চার্জার বাধ্যতামূলক করার প্রস্তাব

admin
হালনাগাদ: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

স্মার্টফোন এবং ছোট আকারের ইলেকট্রনিক যন্ত্রের ব্যাটারি চার্জ দেয়ার জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে একই ধরনের চার্জার তৈরি করার একটি নতুন নিয়ম তৈরির প্রস্তাব করেছে ইউরোপিয়ান কমিশন। প্রস্তাবনায় বলা হয়েছে, ইউরোটিয়ান ইউনিয়নে বিক্রি হওয়া সব স্মার্টফোনে ইউএসবি-সি চার্জার থাকতে হবে।

এই পদক্ষেপ নেয়ার পেছনে মূল লক্ষ্য বর্জ্য কমানো। এরকম নিয়ম তৈরি হলে নতুন যন্ত্র কিনলেও গ্রাহকরা পুরনো চার্জার ব্যবহার অব্যাহত রাখবে বলে মনে করা হচ্ছে।

তবে অ্যাপল আশঙ্কা প্রকাশ করেছে যে, এই পদক্ষেপ প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনীকে ক্ষতিগ্রস্ত করবে।

অ্যাপলের স্মার্টফোনের জন্য আলাদা চার্জিং পোর্ট ব্যবহার হয়। তাদের আইফোন সিরিজে চার্জ দেয়ার জন্য অ্যাপলেরই তৈরি ‘লাইটনিং’ পোর্ট ব্যবহার করা হয়ে থাকে।

বর্তমানে অধিকাংশ অ্যান্ড্রয়েড ফোনের সাথে একটি ইউএসবি মাইক্রো-বি চার্জিং পোর্ট থাকে। অনেক অ্যান্ড্রয়েড ফোনেই বর্তমানে ইউএসবি-সি চার্জিং পোর্টও থাকে।

আইপ্যাড ও ম্যাকবুকের নতুন মডেলে ইউএসবি-সি চার্জিং পোর্ট দেখা যায়। স্যামসাং এবং হুয়াওয়ের মত জনপ্রিয় ফোন নির্মাতা প্রতিষ্ঠানের হাই-এন্ড মডেলেও ইউএসবি-সি চার্জিং পোর্ট থাকে।

২০১৮ সালে ইউরোপিয়ান ইউনিয়নে যে পরিমাণ মোবাইল ফোনের চার্জার বিক্রি হয়েছিল, সেগুলোর প্রায় অর্ধেকই ছিল ইউএসবি মাইক্রো-বি চার্জার।

ওই বছরে ২৯% ফোনের চার্জারের সাথে ছিল ইউএসবি সি কানেক্টর এবং ২১% ক্ষেত্রে ছিল লাইটনিং কানেক্টর।

বর্তমানে প্রস্তাবিত নিয়ম অনুযায়ী যেসব ডিভাইসের জন্য একই ধরণের চার্জার থাকতে হবে, সেগুলো হল:
সেগুলো হল:

• স্মার্টফোন
• ট্যাবলেট
• ক্যামেরা
• হেডফোন
• পোর্টেবল স্পিকার
• হাতে ধরে ব্যবহার করার ভিডিও গেম কনসোল

ইয়ারবাড, স্মার্ট ওয়াচ এবং ফিটনেস ট্র্যাকারকে এই তালিকার অর্ন্তভুক্ত করা হয়নি।

প্রস্তাবে চার্জিং স্পিডের বিষয়টিও উল্লিখিত হয়েছে – অর্থাৎ ফাস্ট চার্জ হতে পারে, এমন সব ডিভাইজ একই সময়ের মধ্যে চার্জ হবে বলে বলা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..