× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/The-bus-caught-fire.jpg

রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসের মধ্যে একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ওই আগুন পাশে থাকা আরেকটি বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরের নওদাপাড়া ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে।

পুলিশ আরও জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাস দুটি টার্মিনালে টানা ৯ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাসের চাকার আশপাশে ঘাস গজিয়েছে। ওই জায়গায় কেউ গিয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..