প্রতিদিনই হাজার হাজার ভাইরাল হওয়া ভিডিওর মধ্যে একটি ভিডিও নেটদুনিয়ার বাসিন্দাদের হৃদয়ের কোণে জায়গা করে নিয়েছে। অন্যান্য ভিডিওর তুলনায় এই ভিডিওটা আরও বেশি করে আকৃষ্ট করেছে নেটনাগরিকদের।
ভিডিওতে দেখা যায় একটি হনুমান একটি শিশুকে জাপটে ধরে আদর করছে। বাচ্চাটিকে কিন্তু সে একটুও কষ্ট দিচ্ছে না। ঠিক যেন নিজের সন্তান, সেই ভাবেই আদরে আদরে ভরিয়ে দিচ্ছে বাচ্চাটিকে। আর অবোধ শিশুটিও চুপ করে বসে রয়েছে হনুমানের কোলের মধ্যে। দেখে মনে হচ্ছে, তাদের যেন কত দিনের চেনা জানা।
মানুষের পূর্বপুরুষের সঙ্গে বাঁদরের তুলনা করা হলেও, এই ভিডিও যেন সেই কথার সার্থকতা প্রকাশ করল। একজন মহিলা বাচ্চাটিকে হনুমানের থেকে সরিয়ে নিতে চাইলেও, হনুমানটি জাপটে শক্ত করে ধরে থাকে বাচ্চাটিকে। আর বাচ্চাটিও যেন পরম স্নেহের পরশে নিরাপদ আশ্রয়ের ন্যায় হনুমানের কোলের মধ্যে বসে রয়েছে।
এই মিষ্টি ভিডিওটি নেটদুনিয়ায় শেয়ার হতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে প্রচুর আনন্দের সঞ্চার করে নেটিজনদের মনে।