× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

পাটের  উৎপাদন বাড়াতে বীজ সরবরাহ নিশ্চিত করা হবে -পাটমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jute-Minister-1.jpg

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, চলতি পাট মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাটের চাষ নিশ্চিতকরণ ও চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়াতে মানসম্মত পাট বীজ সরবরাহ ঠিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজ সচিবালয়ে পাটের মজুদ ও বাজার পরিস্থিতি পর্যালোচনায় অংশীজনদের সাথে আলোচনাকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচাপাট সরবরাহ নিশ্চিতকরণ এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করার লক্ষ্যে নিয়মবর্হিভূত কাঁচাপাট মজুদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন,  প্রয়োজন অনুযায়ী মানসম্মত পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথ উদ্যোগে ইতোমধ্যে একটি  যৌথ রূপরেখা তৈরি করেছে।

সম্প্রতি, দেশে কাঁচাপাটের সংকট তৈরির কারণে পাটকলসমূহ উৎপাদন ঝুঁকিতে পড়েছে। এ অবস্থায় পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখার জন্য কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করতে সরকার অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। লাইসেন্সবিহীন অসাধু ব্যবসায়ীগণ, কাঁচাপাটের ডিলার ও আড়তদারগণ ১০০০ মণের বেশি কাঁচাপাট এক মাসের বেশি সময় ধরে মজুদ করতে পারবে না  এছাড়াও লাইসেন্সবিহীন কাঁচাপাট ক্রয়-বিক্রয় ও মজুদ হতে বিরত রাখা; ভেজাপাট ক্রয়-বিক্রয় রোধ করা; বাজারে কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করার জন্য পাট অধিদপ্তর কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

এসময় বস্ত্র ও পাট  মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন, পাট অধিদপ্তরের মহাপরিচালক হোসেন আলী খোন্দকার, বাংলাদেশ জুট মিলস্ এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান পাটোয়ারীসহ, মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট এসোসিয়েশনের সি. ভাইস চেয়ারম্যান আরজু মিয়া, বিজেএসএ, পাটচাষি সমিতিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..