× Banner
সর্বশেষ
কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ বিমান মন্ত্রীর সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ কৃষিমন্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ কর‌ল মৈত্রী সমিতি তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক শার্শায় কৃষি ও শিল্প বিপ্লবের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উপমহাদেশের প্রাচীনতম জ্ঞানপীঠ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে মুগ্ধ প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ

আগৈলঝাড়ায় সরকারী খালে বাধ দিয়ে চলছে পাকা স্থাপনা নির্মাণের

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ আইন কানুনের তোয়াক্কা না করে হাজার হাজার কৃষক পরিবারকে সেচ সংকটের মুখে ফেলে নিজেদের স্বার্থের জন্য সরকারী খাল দখল করে পাকা স্থাপনা নর্মাণের কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাশালীরা। দখলের এই উৎসব চলছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা সুইজ গেট থেকে পশ্চিমের সীমান্তবর্তি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামমুখি খালে।

ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী চাষীরা অভিযোগে জানান, বাগধা ইউনিয়নের আমবৌলা সুইজ গেট থেকে জয়রামপট্টি, নারায়নখানা হয়ে পশ্চিম দিকের শুয়াগ্রাম মুখী একমাত্র খাল দখল করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছে স্থানীয় নুরু হাওলাদার, আতিয়ার হাওলাদার ও আজিজুল হাওলাদারসহ কয়েকজন প্রভাবশালী।

দখলদার নুরু হাওলাদার খালের পানি প্রবাহ বন্ধ করে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন। খালের অপর দিকে স্থানীয় আতিয়ার হাওলাদার ও আজিজুল হাওলাদার খালের মাঝে পাইলিং করে বাঁধ দিয়ে বালু ভরাটের কাজ করে আসছে। দখলদারদের বাঁধের কারণে প্রবহমান খালে পানি না পেয়ে বর্তমান সেচ মৌসুমে জমিতে সেচ দিতে পারছেন না সংশ্লিষ্ঠ এলাকার কৃষকরা। ফলে বর্তমান বোরো মৌসুমে হাজার হাজার কৃষক তাদের জমিতে সেচ দিতে ব্যর্থ হয়ে আসছেন।

এ ব্যপারে দখলদার নুরু হাওলাদার বলেন- এটাতো আর বাড়ি বানাচ্ছি না, দোকান ঘর তোলার জন্য কাজ শুরু করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, বাঁধ বা দখলের বিষয়ে কেউ তাকে অবহিত কনেনি। তিনি তার দপ্তরের লোক পাঠিয়ে খোঁজ নিয়ে নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..