× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

রিয়াল-অ্যাতলেতিকোকে নিষেধাজ্ঞা জারি

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬

নিউজ ডেস্কঃ দলবদলের বাজারে আগামী দুই মৌসুম হাত গুটিয়ে বসে থাকতে হবে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর অ্যাতলেতিকো মাদ্রিদকে।

অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের দলে নেয়ার অভিযোগে, মাদ্রিদের এই দুই ক্লাবকে ২০১৭ সাল পর্যন্ত নতুন খেলোয়াড় কেনার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা।

সংস্থাটির এথিক্স কমিটির দেয়া এই নিষেধাজ্ঞা চলতি ট্রান্সফার উইন্ডোতে কার্যকর হচ্ছে না। তবে নিয়ম বহির্ভূতভাবে ফুটবলারদের সাথে চুক্তির কারণে, আগামী দুই মৌসুম নতুন কোন ফুটবলারের সাথে চুক্তি করতে পারবে না রিয়াল মাদ্রিদ আর তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ।

১৮ বছরের কম বয়সী বেশ কিছু খেলোয়াড়কে দলে নেয়ার অভিযোগে নিষেধাজ্ঞা পাশাপাশি মোটা অংকের জরিমানাও গুনতে হচ্ছে ক্লাব দু’টিকে। মাদ্রিদিস্তানদের নয় লাখ মার্কিন ডলার এবং রোজি ব্ল্যাঙ্কোসদের তিন লাখ ৬০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা।

এর আগে, নিয়ম ভাঙ্গার কারণে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকেও একই শাস্তি পেতে হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..