× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

হরিণাকুন্ডুতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, আটক-২

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
হরিণাকুন্ডুতে ধানক্ষেতে যুবকের লাশ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের একটি ধান ক্ষেত থেকে আলামিন হোসেন (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর সকালে ভবানীপুর গ্রামের দোয়ারমাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আলামিন ভবানীপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে।

এ ঘটনায় চম্পা খাতুন ও পারুলা খাতুন নামের ২ নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, ভবানীপুর গ্রামের দোয়ারমাঠের একটি ধান ক্ষেতে আলামিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। পরকীয়া প্রেমের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..