× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

কোডিং শিখুন শুঁয়োপোকার কাছে!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: লাস ভেগাসে সম্প্রতি আয়োজিত ইলেকট্রনিক্স পণ্য প্রদর্শনী অনুষ্ঠান কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৬-তে উন্মোচন করা হয়েছে এমনই এক রোবোট। শিশুদের কোডিং-এর সঙ্গে পরিচিত করে তুলবে ‘কোড-এ-পিলার’ নামের ওই রোবট শুঁয়োপোকা।

ওই রোবটে রাখা হয়েছে একটি মোটরচালিত মাথা। সেইসঙ্গে এতে আছে কিছু ‘কানেক্টেবল সেগমেন্ট’ বা ব্লক, ওই আলাদা অংশগুলোতে বর্ণসংকেত রাখা হয়েছে যেগুলো রোবটটিকে সামনে-পেছনে বা ডানে-বামে চলা, থামা আর লাইট জ্বালানোর নির্দেশনা দেবে। শিশুরা সহজেই ওই নির্দেশনা অনুযায়ী আলাদা অংশগুলো জুড়ে দিয়ে শুঁয়োপোকাটিকে নির্দিষ্ট একটি পথে পাঠাতে পারবে।

ব্লকগুলো পর্যায়ক্রমে সাজিয়ে একত্র করা অনেকটা কোডিংয়ের মতো বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান ফিশার-প্রাইস। আর এই পর্যায়ক্রমিক নির্দেশনার মাধ্যমে শিশুরা খেলনাটিকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে পারবে। এর ফলে শিশুরা প্রচলিত পাঠ্যবই ছাড়াই প্রোগ্রামিং সম্পর্কে ধারণা পাবে বলে জানিয়েছে ইয়াহু নিউজ।

নির্দিষ্ট কাজ সম্পাদনে রোবটটিকে যাতে শিশুরা প্রোগ্রাম করতে পারে, এমন চ্যালেঞ্জ দিতে এর সঙ্গে একটি অ্যাপ আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

চলতি বছর জুনে বাজারে আসবে রোবটটি। এর দাম ঠিক করা হয়েছে ৪৯.৯৯ মার্কিন ডলার। মূল রোবট ৮টি আলাদা ব্লকসহ পাওয়া গেলেও এতে সর্বোচ্চ ১৫টি ব্লক রাখার সুবিধা রয়েছে। বাড়তি প্রতিটি ব্লকের দাম হবে ১৫ ডলার।


এ ক্যটাগরির আরো খবর..