× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

ঝিনাইদহ কালীগঞ্জে গরিব কৃষকের ধান কেটে দিলো ছাত্রদল

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২০
কালীগঞ্জে কৃষকের ধান কেটে ছাত্রদল

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, ঝিনাইদহ – ৪ থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টু ও কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমান এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ ও ঝিনাইদহ জেলা ছাত্রদলের সার্বিক তত্বাবধানে, অসচ্ছল, অসহায় ও দরিদ্র কৃষকের ধান কেটে দিলো কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।

ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার ফয়লা গ্রামের কৃষক সাহেব আলীর ২৩ শতাংশ জমির ধান কাটে দেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদল । কর্মসূচিতে অংশ গ্রহন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক তবিবুর রহমান সাগর, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক ও পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক শাহজাহান আলী খোকন, মাহতাবউদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক শিপুল খান, কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আবু তাহের, উপজেলা ছাত্রদলের অন্যতম সংগঠক এশফাকুর রহমান শফিক, ঢাকা বাংলা কলেজ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদল এর অন্যতম নেতা হাবিব, শিমুল, শিমুল হোসেন, নাইমুর রহমান, তারেক পরিষদের যুগ্ম-সম্পাদক জাকির হোসেন, সাবেক পৌর ছাত্রনেতা আহসান হাবিব, পৌর ছাত্রদলের অন্যতম নেতা, ইখলাস আলী, খালিদ মাহমুদ, রাইহান উদ্দিন, শাওন মাহমুদ, কলেজ ছাত্রদলের অন্যতম নেতা, জনি রহমান, ইমরান, শামিম মাহমুদ জিম, তূর্য, রাকেশ মাহমুদ, মারুফসহ অন্যন্য নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কে›ন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক তবিবুর রহমান সাগর বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে জনজীবন স্থবির। মানুষ আতঙ্কের মধ্যে আছে। প্রতি বছর যে পরিমাণ ধান কাটার শ্রমিক বাইরের জেলা থেকে আসতো এবার তুলনামূলক কম। শ্রমিক সংকটের কারণে কৃষকরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অপরদিকে প্রায় প্রতিদিনই ঝড়বৃষ্টি হচ্ছে। অসহায় কৃষকদের কষ্টের ফসল ঘরে তুলে দিতে আমরা ছাত্রদল সহযোগিতার হাত বাড়িয়েছি।

তিনি আরো বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশ আছে মহামারি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। এজন্য আমরা জেলা ও উপজেলার ছাত্রদল কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..