× Banner
সর্বশেষ
চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮

সামিকে নাগরিকত্ব দিল ভারত

admin
হালনাগাদ: শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: পাকিস্তানি গায়ক আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দিয়েছে ভারতীয় সরকার।

মুম্বাইতে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু আজ শৃক্রবার সামির হাতে নাগরিকত্বের সনদ তুলে দেন । খবর বিবিসির। ভারত এর আগে দুবার তার নাগরিকত্বের আবেদন নামঞ্জুর করেছিল।

নাগরিকত্ব পাওয়ার পর আদনান সামি টুইট করে বলেন, “এটা একটা নতুন অনুভূতি, নতুন দেশ, নতুন ভালোবাসা… জয় হিন্দ।” নাগরিকত্ব দেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ধন্যবাদ জানান সামি।

আদনান সামি প্রথম ভারতে আসেন ২০০১ সালে, তখন তার পাকিস্তানি পাসপোর্টে এক বছরের ভিসা দিয়েছিল ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন। এর পর থেকে তার ভিসার মেয়াদ বারবার বৃদ্ধি করা হতে থাকে।

২০১৫ সালের ২৬ মার্চ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে পাকিস্তান সরকার আর সেটির নবায়ন করেনি।

আদনান সামি ভারতের কাছে আবেদন করেছিলেন মানবিক কারণে তাকে সেখানে থাকতে দিতে। ভারতের স্বরাষ্ট্র দপ্তর অনির্দিষ্ট কালের জন্য তার দেশে থাকার মেয়াদ বাড়িয়ে দেয়। অবশেষে ২০১৫ সালের শেষ দিনে জানানো হয় যে আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হচ্ছে।

এই শতকের গোড়ার দিকে  সামি ভারতে জনপ্রিয় হতে শুরু করেন। মাঝখানে একটা মন্দা সময় কাটিয়ে  ২০১৫ সালের মাঝামাঝি সলমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ চলচ্চিত্রে ‘ভর দো ঝোলি মেরি’ গান গেয়ে আবার জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন আদনান সামি।


এ ক্যটাগরির আরো খবর..