× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী

ডেস্ক

আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
World Earth Day

আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস (Earth Day)। মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং পৃথিবীকে রক্ষা করার জন্য সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে প্রতি বছর ২২ এপ্রিল পালন করা হয় বিশ্ব ধরিত্রী দিবস (World Earth Day)।

পৃথিবীকে রক্ষা করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এই দিন সারা বিশ্বের মানুষকে সচেতন করার দিন। প্রতি নিয়ত বেড়ে চলা দূষণের ফলে বাড়ছে উষ্ণতা। বৃক্ষচ্ছেদন থেকে জল দূষণ, কলকারখানার নির্গত ধোঁয়া থেকে বায়ু দূষণ, নানাভাবে মাটির দূষণ, এই সমস্ত কারণে পৃথিবী প্রতিনিয়ত বাসের অযোগ্য হয়ে উঠছে। তাই রাষ্ট্রসংঘের তরফেই শুরু হয় এই বিশেষ দিনটি পালন করা হয়।

বিশ্ব ধরিত্রী দিবস দিনটির ইতিহাস

বিশ্ব ধরিত্রী দিবস (World Earth Day) পালন শুরু হয় গত শতক থেকেই। পৃথিবীকে বাসযোগ্য করে তোলার সচেতনতা বাড়াতে রাষ্ট্রসংঘ এই বিশেষ দিনটা পালন করা শুরু করে। নানা দেশে দূষণ কমাতে নানাভাবে আন্দোলন দেখা গিয়েছে বিগত শতকে। ১৯৭০ সালের ২২ এপ্রিল উসকনসিনের সেনেটর গেলর্ড নেলসন বিশ্ব ধরিত্রী দিবস (World Earth Day) উপলক্ষে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেন। জানা যায়, এমন অনুষ্ঠানের পিছনে একটি বড় কারণ ছিল। ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারাতে তৈল নিষ্কাশনের ফলে প্রবল দূষণের ঘটনা তাঁকে রীতিমতো নাড়া দেয়। গেলর্ড মনে করতেন আমাদের পরিবেশ সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত। গেলর্ডের সেই আহ্বানে মেলে অভূতপূর্ব সাড়া। ২ কোটি মানুষ সেখানে যোগ দেয়। এরপর থেকে ওই দিনটিই বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে পালন করা শুরু হয়। এখন সারা বিশ্বের ১৯৩টি দেশ এই বিশেষ দিন পালন করে।

কেন এই দিবস পালন করা হয়?

১. পরিবেশ সচেতনতা বৃদ্ধি
বায়ু দূষণ, পানি দূষণ, বন উজাড়, জলবায়ু পরিবর্তন—এসব বিষয়ে মানুষকে সচেতন করতে।

২. জলবায়ু পরিবর্তন মোকাবিলা
গ্লোবাল ওয়ার্মিং ও জলবায়ু সংকটের প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী আলোচনা ও উদ্যোগ বাড়াতে।

৩. জীববৈচিত্র্য সংরক্ষণ
বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব রক্ষার গুরুত্ব তুলে ধরতে।

৪. টেকসই জীবনধারা প্রচার
প্লাস্টিক ব্যবহার কমানো, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, গাছ লাগানো—এসব অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দেওয়া।

৫. বৈশ্বিক ঐক্য গড়ে তোলা
বিশ্বের বিভিন্ন দেশ, সংগঠন ও মানুষকে একসঙ্গে এনে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার জন্য।

🌱 মূল বার্তা

👉 পৃথিবী একটাই—এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

এই দিবস আমাদের মনে করিয়ে দেয়, ছোট ছোট উদ্যোগ (যেমন গাছ লাগানো, প্লাস্টিক কম ব্যবহার) মিলেই বড় পরিবর্তন আনতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..