যশোরের শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলাসহ বিভিন্ন অভিযোগে ৮জন আসামী আটক হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দিনব্যাপী শার্শা থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
শার্শা থানা পুলিশ সূত্রে জানা যায়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ওয়ারেন্টভুক্ত, চুরি ও অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে মোট ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এসআই গোরাচাঁদ দাশ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শার্শা থানার মামলা নং-৩১, তারিখ ২১/০৪/২০২৬, জিআর-১০০/২৬, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩) ধারার দুই আসামী-
টেংরা গ্রামের আনারুল ইসলামের ছেলে নয়ন হাসান (১৯) এবং একই গ্রামের মমিনুর রহমানের ছেলে মাসুদ রানা (১৯), কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫টি সিআর ওয়ারেন্টভুক্ত মামলার আসামী গোগা গ্রামের গোলাম রসুলের ছেলে ওমর ফারুক, জিআর-১৮৯/২৩ মামলার আসামী চান্দুরিয়ার ঘোপ গ্রামের মৃত রকম আলীর ছেলে আজগর আলী (৫৫) এবং জিআর-২৬৩/২৫ মামলার আসামী রামচন্দ্রপুর (দক্ষিণপাড়া) গ্রামের জাকির হোসেনের ছেলে ইকবাল হোসেন (৩২) কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
এসআই শেখ জাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে চুরি মামলার (ধারা ৪৫৭/৩৮০) সন্দেহভাজন আসামী বুরুজবাগান গ্রামের আলাউদ্দিন সর্দারের ছেলে জামির সর্দারকে আটক করা হয়।
এসআই শেখ আল আমিন সঙ্গীয় ফোর্সসহ ভোরে বেনেখড়ি গ্রামে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সামটা (পশ্চিমপাড়া) গ্রামের সিফাত আলী মন্ডলের ছেলে হুসাইন মন্ডল (৩৪) এবং বেনেখড়ি গ্রামের মৃত কামাল হোসেনের মেয়ে মোছাঃ সাবিকুন্নাহার (২৩) কে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পেনাল কোডের ২৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ক্যটাগরির আরো খবর..