× Banner
সর্বশেষ
মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন

যশোরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তি শনাক্ত

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ এপ্রিল, ২০২০
যশোরে আক্রান্ত ব্যাক্তি শনাক্ত

আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন স্বাস্থ্য সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩৩ বছর বয়সী ওই স্বাস্থ্য সহকারী ইউনিয়ন পরিষদের ওয়ার্ডে গিয়ে শিশুদের টিকাদান (আইপিই) কাজে নিয়োজিত ছিলেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগার থেকে আজ রোববার ওই স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার পজিটিভ ফল যশোরের সিভিল সার্জনকে জানানো হয়েছে। এই প্রথম যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলো।

করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী বর্তমানে মনিরামপুর উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। তাঁকে যশোর বক্ষব্যাধি হাসপাতালের করোনা চিকিৎসা ইউনিটে নেওয়ার প্রক্রিয়া চলছে। যেসব চিকিৎসক তাঁকে চিকিৎসাসেবা দিয়েছেন এবং তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে কোয়ারেন্টিনে রাখাসহ এলাকা লকডাউন করার প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..