× Banner
সর্বশেষ
সরকার খাল খননের সাথে দখল ও দূষণ প্রতিরোধেও কাজ করছে – পানি সম্পদ মন্ত্রী আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান সম্ভাবনাময় ও সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার :ববি হাজ্জাজ মাদারীপুরে ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগে, তদন্ত শুরু

জয় পেয়েই বছরকে বিদায় দিল রিয়াল মাদ্রিদ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: রিয়াল মাদ্রিদ বছরের শেষ ম্যাচএ ভালভাবেই জিতেছে। ২০১৫ সালে একের পর এক হতাশা সঙ্গী হয়েছে দলটির। বছরের শুরুটাই যে হয়েছিল পরাজয়ের তিক্ততা দিয়ে। এরপর থেকে হতাশা বেড়েই গেছে তাদের। আর শিরোপা না জেতায় বছরটি ভুলে যেতে চাইবেন লস ব্লাঙ্কোসরা। তবে বছরের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৩-১ গোলে হারিয়েছে রাফায়েল বেনিতেজের দল।

লা লিগায় এর আগের ম্যাচে রায়ো ভায়েকানোকে ১০-২ গোলে উড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে ছিল রিয়াল। শীতকালীন ছুটি কাটিয়ে এসেও তাদের আত্মবিশ্বাসে ভাটি পড়েনি। লা লিগার শিরোপা লড়াইয়ে থাকার জন্য সোসিয়েদাদের বিপক্ষে জিতে আবারও সেরাটা জানান দিয়েছে রিয়াল।

বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে ম্যাচের ৪২ ও ৬৭ মিনিটে দুটি গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। লুকাস বাজকুয়েজ ৮৬ মিনিটে করেন ম্যাচের তৃতীয় গোলটি। অবশ্য ম্যাচের ৪৯ মিনিটে ব্রুমা গোল করায় সোসিয়েদাদের ব্যবধান কিছুটা কমে। শেষপর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। তবে রিয়াল বেতিসের বিপক্ষে রাতে জয় পেলে আবারো শীর্ষে পৌছে যাবে বার্সেলোনা।


এ ক্যটাগরির আরো খবর..