× Banner
সর্বশেষ
শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী

যশোরে তিন উপজেলায় ৯জন হোম কোয়ারেন্টাইনে

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
যশোরে হোম কোয়ারেন্টাইন

এম.এ.জলিলঃ(শার্শা যশোর) প্রতিনিধি: যশোরে আরো দুইজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে তিন উপজেলায় ৯জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্যবিভাগ। তবে তারা সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল জানান, উপজেলার টেংরা গ্রামের এক বাসিন্দা ইতালিতে ছিলেন। গত ১৩ মার্চ তিনি দেশে ফেরেন। স্থানীয়রা বিষয়টি তাকে জানালে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানান। এরপর স্বাস্থ্য বিভাগের কর্মীরা গতকাল প্রবাসী ওই ব্যক্তি ও তার স্ত্রীকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
তাদের গতিবিধি লক্ষ্য করার জন্য দুইজন স্বাস্থ্য সহকারীকেও নিয়োগ করা হয়েছে। এদিকে এর আগে যশোরের চৌগাছায় গত ৭ মার্চ ইতালি থেকে ফেরেন এক দম্পতি। তিনদিন শহরে ওই ব্যক্তির বাবার বাড়িতে ছিলেন। এরপর ৯ মার্চ তিনি সস্ত্রীক শ্বশুরবাড়ি ঝিনাইদহ শহরের আরাপপুর মাস্টারপাড়ায় বেড়াতে যান।
সেখানে পরদিন বিষয়টি জানাজানি হওয়ায় ওই ব্যক্তির শ্বশুরবাড়িতে একজন স্বাস্থ্য সহকারীর তত্ত্বাবধানে তাদের ১৪ দিনের ‘তত্ত্বাবধানে’ রাখা হয়েছে। এরপর ১০ মার্চ ওই ব্যক্তির বাবাসহ পরিবারের ৬ জনকে চৌগাছায় একজন চিকিৎসকের তত্ত্বাবধানে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এছাড়া যশোরের মনিরামপুর উপজেলায় সৌদি ফেরত এক নারীকে দুই সপ্তাহের জন্য হোম  কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই নারী গত ৮ মার্চ গলায় ব্যাথা ও কাশি নিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে বিষয়টি কর্তব্যরত চিকিৎসকের নজরে আসে।
জানতে চাইলে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, হোম কোয়ারেন্টাইনে যাদের রাখা হয়েছে তাদের সার্বক্ষণিক খোঁজখবর নেয়া হচ্ছে। তাদের এখনও করোনা ভাইরাসের কোন উপসর্গ দেখা দেয়নি; তারা সকলেই সুস্থ আছেন। তবে জেলায় কতজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি। তবে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলার তিন উপজেলায় মোট ৯জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে শার্শা ২জন, চৌগাছায় ৬জন ও মণিরামপুরে একজন।


এ ক্যটাগরির আরো খবর..