× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

গোপালগঞ্জ-খুলনা-ঢাকা মহাসড়কে গর্তের কারণে যান চলাচল ব্যাহত, অহরহ দূর্ঘটনা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়া-গোপালগঞ্জ-খুলনা-ঢাকা আঞ্চলিক মহাসড়কে নির্মাণের পরেই পয়সারহাট সেতু এলাকার পূর্বপাড়ে ছোট-বড় গর্তের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল ব্যাহত হয়ে ঘটছে অহরহ দূর্ঘটনা।

জানা গেছে, উল্লেখিত আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন বেনাপোল, খুলনা, যশোর, ঢাকাসহ দূরপাল্লার অসংখ্য গাড়ি চলাচল করছে। যাত্রীবাহী ওই সকল পরিবহনে হাজার হাজার লোকজন প্রতিদিন চলাচল করছে। এছাড়াও ভারত থেকে আসা পণ্য বোঝাই ট্রাকও চলছে অহরহ।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের আওতায় নির্মিত আঞ্চলিক মহাসড়কের বরিশাল অংশের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট সেতুর সড়কের পূর্বপাড়ে এ্যাপ্রোচ সড়কে গর্ত ছোট-বড় গর্ত হয়ে গেছে। অতি সম্প্রতি এই মহাসড়ক নির্মাণ কাজ শেষ করেছে এএম এন্টারপ্রাাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। মহসড়কটিতে গর্ত হওয়ায় রাতে যানবাহন চলাচল করতে গিয়ে সৃষ্ট গর্তে যানবাহন পরে ঘটছে অহরহ দূর্ঘটনা।

যাত্রী ও চালকরা জানান, সেতু নির্মাণের পরে শুধুমাত্র বালু দিয়ে এ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়। সামান্য বৃষ্টিতেই বালুর মধ্যে পানি প্রবাহের কারণে ছোট গর্তের আকার অল্পদিনেই বড় হয়ে যায়। ফলে যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়।

এ ব্যাপারে বরিশাল সওজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল সাংবাদিকদের জানান, ওই এ্যাপ্রোচ সড়কসহ বিভিন্ন কাজের টেন্ডার হয়েছে। ঠিকাদার খুব শিঘ্রই নির্মাণ কাজ শুরু করবে। তবে কাজ শুরুর প্রথমেই এ্যাপ্রোচ সড়কের গর্তের সমাধান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..