× Banner
সর্বশেষ
শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী

মাগুরায় ক্রস ফায়ারে আন্ত:জেলা ডাকাত মিন্টু গাজী নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

মাগুরা প্রতিনিধি: মাগুরায় দুইদল ডাকাতের মধ্যে গোলাগুলির সময় ক্রস ফায়ারে মিন্টু গাজি (৩৮ ) নামে এক ডাকাত নিহত হয়েছে । সে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য । তার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা গ্রামে । তার নামে নড়াইলসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ ৮ টি মামলা রয়েছে ।

মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার বরই গ্রামের সুইচ গেট ব্রিজ এলাকায় দুইদল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশ ওই গ্রামে একটি বাগানের মধ্যে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় ।

সে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানায়। দুই দল ডাকাতের মধ্যে গুলি বিনিময়ের সময় সে নিহত হয়েছে বলে তারা ধারণা করছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি শুটারগান,২টি গুলির কার্তজ ও ২টা রাম দা উদ্ধার করেছে । এ বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে


এ ক্যটাগরির আরো খবর..