× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

আশাশুনিতে কার্প-গলদা মিশ্র চাষের ফলাফল প্রদর্শক মাঠ দিবস অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরাঃ আশাশুনিতে সদরে উত্তম মৎস্য চাষ অনুশীলন এর আলোকে কার্প-গলদা মিশ্র চাষের ফলাফল প্রদর্শক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার কোদন্ডা কেরানী মোড় সংলগ্ন মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (্এনজিএফ) শ্যামনগর এর বাস্তবায়নে, চঅঈঊ প্রকল্পের আওতায় আয়োজিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন, এনজিএফ আশাশুনি শাখা ব্যবস্থাপক মোঃ নূর মহাম্মদ। প্রধান অতিথি ছিলেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। ভ্যালু চেইন ফ্যাসিলেটেটর বাবু কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলেটেটর রবিউল ইসলাম।

অন্যদের মধ্যে আলোচনা রাখেন, প্রকল্প সমন্বয়কারী আব্দুল হামিদ, প্রদর্শনী খামার মালিক ভগবতী বাইন, মর্জিনা ইসলাম, পাপিয়া খাতুন, আলতাফ হোসেন, অঞ্জলী রানী প্রমুখ। অনুষ্ঠানে উত্তম মৎস্য চাষ পদ্ধতি, প্রকল্পের সহযোগিতা, সংস্থা ও প্রকল্প সম্পর্কে আলোচনা, জনপ্রতিনিধিদের সহযোগিতা ও করনীয়তা, ডেমো চাষির সাফল্যগাথা, নিরাপদ বিপনীতে ইউনিয়ন পরিষদের ভূমিকা, সরকারি পৃষ্ঠপোষকতা ও বাজারজাতকরণ নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..