× Banner
সর্বশেষ
অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩

অন্যতম অনলাইন পত্রিকা দি নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ আজ ১১জানুয়ারী। বিশেষ কোনো দিন নয়। তবে একজনের জন্য দিনটি বিশেষ। তিনি জাতীয় ও আন্তর্জাতিক অনলাইন সংবাদমাধ্যম দি নিউজ ডটকম পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী। অনলাইন পত্রিকার অন্যতম স্বপ্নদ্রষ্টা। ১১ জানুয়ারী ১৯৭৬ সালে তিনি পৃথিবীর মুখ দেখেছিলেন। পৃথিবীর মুখ দেখলেও মায়ের মুখ দেখেছিলেন মাত্র ১.৫ বছর বয়স পর্যন্ত।

আজ বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে জনপ্রিয় অনলাইন পত্রিকা দি নিউজদি নিউজের সেই উজ্জীবিত সৃষ্টিশীল প্রিয় মানুষটিকে দি নিউজ পরিবারের সকলের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।

তিনি যেন আজীবন বেঁচে থাকেন তার মহৎ কাজের মধ্য দিয়ে। তিনি যেন তার মহৎকর্ম ও সকলের জন্য দেখা মহৎস্বপ্নগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই প্রার্থনা পরম করুনাময়ের কাছে।

দি নিউজের প্রতিনিধিরা বলেন, কি বলে শুভকামনা জানাবো ভাষা নেই, তবুও বলি, ”আমি এক স্বপ্নের ফেরিওয়ালা আর স্বপ্ন দেখতেও সাহস লাগে। আমাদের স্বপ্নযাত্রায় অভিভাবিকের জায়গায় আপনি আসায় নিজেকে এখন কিছুটা ভারমুক্ত মনে করি।”

নিজের জন্মদিনের পাশাপাশি দি নিউজের জন্মদিনে তিনি বলেন, দি নিউজ সত্যের প্রতীক। আমরা সত্যের পথে আছি। সত্য সংবাদে নির্ভীক থাকায় দি নিউজ আজ দেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা। তাই সত্যের পথে থাকব। এই প্রতীক নিয়ে আমরা এগিয়ে যাব।

প্রকাশক আরো বলেন, পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসাতে শুধু বাংলাদেশের মানুষই নয়, বহির্বিশ্বের মানুষও দি নিউজকে অনেক ভালোবাসে। তাই সততা, সঠিক ও নিরপেক্ষ খবর সকলের কাছে পৌঁছে দেয়া দি নিউজ ও আমার লক্ষ। তাই আমি ও চাই দি নিউজ পরিবারের সকল সদস্য অর্থাৎ সকল প্রতিনিধি যেন এই নীতি মেনে মাথা উঁচু করে বীরের মত চলে।


এ ক্যটাগরির আরো খবর..