× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড় সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাণিজ্য মেলায় ফ্রুটিকার প্যাভিলিয়নে লাগা আগুন নিয়ন্ত্রণে

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফ্রুটিকার প্যাভিলিয়নে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রায়হান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

এছাড়া বাণিজ্যমেলায় ফায়ার সার্ভিসের সার্বক্ষণিক একটি ইউনিট স্ট্যান্ডবাই থাকে। সব ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগে তার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণে পরে জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..