× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত

ACP
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৩-৬ মে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে’ ২৫ সদস্যের একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। দলটিতে জ্বালানি, প্রযুক্তি, কৃষিব্যবসা, প্রকৌশল ও ব্যবসায়িক সেবা খাতের প্রতিনিধিরা রয়েছেন।

সোমবার (৪ মে) ঢাকার মার্কিন দূতাবাস এক প্রেস নোটে এই তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ২০২৬ সালের এই সম্মেলনটি আয়োজন করছেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব কমার্স হাওয়ার্ড লাটনিক। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের জন্য এটি একটি শীর্ষস্থানীয় আয়োজন, যেখানে ব্যবসায়িক বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়িয়ে নিতে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগুলোর সংযোগ ঘটানো হয়।

এ বছরের সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র তার ২৫০তম জন্মবার্ষিকী উদযাপন করছে। এতে তুলে ধরা হবে, বৈদেশিক বিনিয়োগ কীভাবে যুক্তরাষ্ট্রের উদ্ভাবন ও প্রবৃদ্ধির পরবর্তী অধ্যায় গঠনে নিরবচ্ছিন্নভাবে ভূমিকা রেখে চলেছে।


এ ক্যটাগরির আরো খবর..