× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

২০২১ সালে লঞ্চ করা হবে চন্দ্রযান ৩ -কে শিবন

admin
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ বছর শুরুতে চাঁদ ধরার খবর। ২০২১ সালে চন্দ্রযান-৩ লঞ্চ করার কথা ঘোষণা করল ইসরো।২০১৯ সালের সেপ্টেম্বর মাসে চন্দ্রযান-২ তার লক্ষ্যে সফল হতে পারেনি। ছাদের থেকে মাত্র ২.৫ কিলোমিটার দূরে থাকতেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আজ বুধবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান কে শিবন জানান, ২০২১ সালের মধ্যেই লঞ্চ করা হবে চন্দ্রযান-৩। এই প্রজেক্টের বিষয়ে ভারত সরকার যাবতীয় অনুমোদন দিয়ে দিয়েছে বলে এদিন সাংবাদিকদের জানান তিনি। চন্দ্রযান-২ ব্যর্থ হওয়ার পর এবার আবার প্রচেষ্টা।

বুধবার সাংবাদিক বৈঠকে কে শিবন জানান, নতুন বছরে  চন্দ্রযান-৩ ছাড়াও ইসরো আরও ২৫টি স্পেস মিশনের উপরেও কাজ করবে। চন্দ্রযান-২’এর কাজের ওপর ভিত্তি করেই চন্দ্রযান-৩ লঞ্চ করা হবে। এই প্রকল্পের কাজ এখনও পর্যন্ত ভালো ভাবে এগোচ্ছে।

কে শিবন আরও জানান, যে চাঁদের যে অংশে বিক্রম ল্যান্ডার নামার চেষ্টা করেছিল, সেখানেই ল্যান্ড করানো হবে চন্দ্রযান-৩ কেও। এই মিশনের জন্য ২৫০কোটি টাকার বাজেট ধরা হয়েছে। চন্দ্রযান ৩-এর পাশাপাশি গগনযান মিশনেরও কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

তিনি এও উল্লেখ করেন চন্দ্রযান ৩-এর কারণে, ভারতের অন্য কৃত্রিম উপগ্রহ লঞ্চ মিশন প্রভাবিত হবে না।


এ ক্যটাগরির আরো খবর..