× Banner
সর্বশেষ
শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী

কালীগঞ্জ বারবাজার আ’লীগের সম্মেলন সভাপতি রঞ্জু ও কালাম সম্পাদক নির্বাচিত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহের কলীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মহাবুবুর রহমান রঞ্জু সভাপতি ও আবুল কালাম আজাদ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার বিকালে বারবাজার আওয়ামীলীগের দলীয় অফিসের সামনে অনুষ্ঠিত সম্মেলন স্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্ধোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বিকালে বারবাজার ইউনিয়ন আ’লীগের সভাপতি ছামছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির ভাষনে এমপি আনার বলেন, আ’লীগের প্রতিটি নেতা কর্মীকে দলের জন্য ত্যাগী হতে হবে। দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরনে সবাইকে এগিয়ে আসতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি। তিনি বার বার প্রধানমন্ত্রী হয়েছেন বলেই দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আর এই উন্নয়ন ও অগ্রগতির জন্যই জনগণ তাকে বারবার ক্ষমতায় আনছে।

বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোসেন, পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগ নেতা উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মহাবুবুর রহমান রঞ্জ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম ও সাধারন সম্পাদক মনির হোসেন সুমন।

শেষে বারবাজার ইউনিয়ন আ’লীগের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটিতে সভাপতি মহাবুবুর রহমান রঞ্জ ও আবুল কালাম আজাদকে সাধারন সম্পাদক নাম ঘোষনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..