× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

শার্শার বাগুড়ীতে স্বামীর সংসার ফিরে পেতে গৃহবধূর সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

এম, এ, জলিল শার্শা যশোরঃ   শার্শার বাগআঁচড়ার বাগুড়ী গ্রামের স্বামীর সংসার ফিরে পেতে শিউলি খাতুন নামের এক গৃহবধূর সংবাদ সম্মেলন। এক সন্তনের জননী এই গৃহবধূ ঝিকরগাছা উপজেলার রাজবাড়িয়া  গ্রামের শাহাজান মোড়লের মেয়ে। ন্যায় বিচার পেতে সে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছে।
বুধবার বাগআঁচড়া প্রেসক্লাব  আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৃৃহবধু শিউলি খাতুন জানান, শার্শা উপজেলার বাগআঁচড়ার বাগুড়ী গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুর সালামের সাথে ৪ বছর পূর্বে ইসলামী শরিয়াত মোতাবেক তার বিয়ে হয়। বিয়ের পর থেকে বেশ কিছু দিন ভাল ভাবে স্বামী সংসর চলছিল। হতাৎ স্বামী ও শশুর -শাশুড়ী শিউলি খাতুনের বাবা-মার কাছে ২ লাক টাকা যৌতুক দাবি করে। স্বামী ও শশুর- শাশুড়ীর যৌতুক চেয়ে চাপাচাপি করলে শিউলি খাতুন বাপের বাড়ি থেকে নগত ১ লাখ ৮০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ অলংকারসহ ২ লাখ টাকার আসবাবপত্র নিয়ে আসে। তার পরও স্বামী আব্দুর সালাম আরো যৌতুক দাবি করে। এরই মধ্যে শিউলি খাতুনের কোলে আসে একটি ফুটফুটে কন্যা সন্তান।
এদিকে স্বামী ও শশুর – শাশুড়ী আরো যৌতুক না পেয়ে শিউলি খাতুনের উপর বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন শুরু করে তাকে বাবার বাড়িতে রেখে আসে। গৃহবধূ শিউলি খাতুনকে বাবার বাড়িতে রেখে আসার পর থেকে  ৭/৮ মাস তার ও তার সন্তানের কোন খোজ খবর নেইনি  আব্দুর সালাম। সম্প্রতি শিউলির স্বামী আব্দুর সালার শিউলিকে তালাক নামার কাগজ পত্র পাঠিয়েছে তার বাবার বাড়ি।
এব্যাপারে শার্শার কায়বা ইউনিয়ন পরিষদে শিউলি  খাতুন অভিযোগ করেন। স্থানীয় চেয়ারম্যান অভিযোগের ভিত্তিতে আব্দুর সালামকে নোটিশ করলেও আব্দুর সালাম হাজির না হওয়ায় চেয়ারম্যান উচ্চ আদালতে যাওয়ার জন্য লিখিতভাবে জানিয়ে দেয়। এমতাবস্থায় গৃহবধূ শিউলি খাতুন ন্যায় বিচার ও স্বামী-সংসার ফিরে পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..