× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রী হচ্ছেন শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বিএনপির মন্ত্রিসভায় যাচ্ছেন যে ৩ নারী মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হচ্ছেন যারা মন্ত্রীদের শপথে যাচ্ছে না এনসিপি উৎসবমুখর পরিবেশে কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে বিএনপির সভাপতির বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে আটক জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি – সালাহউদ্দিন আহমদ দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই – স্বরাষ্ট্র উপদেষ্টা

৩৭তম বিসিএস নন-ক্যাডারে আরও ৭৮৭ জনের নিয়োগ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

৩৭তম বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয়েছে আরও ৭৮৭ জনকে। দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে নন–ক্যাডার থেকে ১ হাজার ৫৭৭ জনকে নিয়োগ দেওয়া হলো।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন জানান, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ (সংশোধিত বিধিমালা-২০১৪) বিধান অনুযায়ী সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ৩৭তম বিসিএসে অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদসমূহের নিয়োগবিধির ভিত্তিতে কমিশনের বিশেষ সভায় নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করা হয়।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা পদে ১৮ জন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর পরিদর্শক পদে ২৭ জন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) পদে ১৮ জন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৩৮৭ জনসহ সর্বমোট ৩৩ ক্যাটাগরির ৭৮৭টি পদের জন্য সুপারিশ করা হয়। ৩৭তম বিসিএস থেকে প্রথম বা দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদের জন্য আবেদনকারী ২ হাজার ২৬২ জন প্রার্থীর মধ্য থেকে এ পর্যন্ত প্রথম শ্রেণির (৯ম গ্রেড) নন-ক্যাডার পদে ৬৯২ জন এবং দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) নন-ক্যাডার পদে ৮৮৫ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

ফলাফল কমিশনের ওয়েবসাইট (bpsc.gov.bd)-তে পাওয়া যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..