× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সুসম্পর্ক রাখায় বিশ্বাস করে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

সেফ ফিশিং ডিক্লারেশন- ২০১২ (নিরাপদ মৎস্য আহরণ ঘোষণা) বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। উপকূলে নিরাপদ মৎস্য আহরণের পরিবেশ তৈরিতে বিশ্বের সব দেশের দায়িত্ব রয়েছে। বাংলাদেশ বিশ্বের সকল দেশের সঙ্গে সুসম্পর্ক রাখায় বিশ্বাস করে এবং আন্তর্জাতিক সব আইনের প্রতিও শ্রদ্ধাশীল। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী ।

প্রতিমন্ত্রী স্পেনের মালাগায় আন্তর্জাতিক নৌ সংস্থা (আইএমও) আয়োজিত মন্ত্রী পর্যায়ের কনফারেন্সে এসব কথা বলেন। মালাগা শহরের ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল তরমালিনোতে তিন দিনব্যাপী এ সম্মেলন গতকাল শুরু হয়েছে। ১৭৬টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নেন। বিশ্বের ৭৬টি দেশের নৌপরিবহন মন্ত্রী এতে যোগ দেন। এ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে ২০১২ সালের কেপটাউন ঘোষণায় গৃহীত পদক্ষেপসমূহকে অনুসরণ করা এবং আইএমও কর্তৃক প্রণীত তরমালিনো কনভেনশনের অনুসমর্থনে ভূমিকা রাখা।

আইএমও সভাপতি কিটাক লিন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জাতিসংঘের সাগর বিষয়ক উপদেষ্টা পিটার টমসন উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, আইএমও’র বাংলাদেশের অস্থায়ী প্রতিনিধি ড. শাহনেওয়াজ এবং স্পেনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমেদ।
কনফারেন্স শেষে বিশ্ব নেতৃবৃন্দ তরমালিনো ঘোষণায় নিরাপদ ও বৈধ মৎস্য আহরণে অনুপ্রাণিত করার জন্য আনীত কনভেনশনে অনুস্বাক্ষর করবেন।


এ ক্যটাগরির আরো খবর..