জগদীশ দাশ, মৌলভীবাজার শহরের একটি স্কুলের ক্লাস চলাকালীন সময়ে ফগার মেশিন দিয়ে মশক নিধনের ঔষধ স্প্রে করার পর ১২শিক্ষার্থী অসুস্থ হয়। অসুস্থদের অনেকেই মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কয়েকজন হাসপাতালে ভর্তিও রয়েছেন।
গতকাল রোজ শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায় দুপুরে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলে ক্লাস চলছিলো। ওই সময় স্কুলে পৌরসভা পক্ষ থেকে ফগার মেশিন দিয়ে মশার ঔষধ স্প্রে করা হয়। এর পরপরই কয়েকজন শিক্ষার্থীদের শ্বাসকষ্ট শুরু হয়ে অজ্ঞান হয়ে যান। পরে আহতদের দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়।
এসময় অভিভাবক ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে হাসপাতালে ছুটে আসেন।আহতরা হলেন ওই স্কুলের ৮ম শ্রেণী শিক্ষার্থী এমি, সানন্দ, ইসমা, রিমা, মৌসুমী, রিয়া, তনিমা, সাদী, প্রজ্ঞা, সুমাইয়া, ফাহিমা, ৭ম শ্রেণীর লাবিবা আহমদ।
অভিভাবকরা বলেন আমরাও চাই মচক নিধন হউক কিন্তু আমাদের সন্তানদের ক্ষতি করে এটা কি ভাবে সম্ভব। আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠিয়েছি তাদের ভালো শিক্ষা দেওয়ার জন্য কিন্তু তারা যদি স্কুলে গিয়ে অসুস্থ হয়ে যায় তাহলে এর দায়ভার কাদের!কর্তৃপক্ষ চাইলে ক্লাস শেষ হওয়ার পর মশক নিধনের স্প্রে করতে পারতো।এমন দুর্ঘটনা হিতে বিপরীত হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরা অসুস্থদের নিয়ে উদ্বিগ্ন। স্কুলের প্রধান শিক্ষক মো রেজাউল করিম বলেন অসুস্থদের দ্রুত আমরা হাসপাতালে নিয়ে আসি । কত জন অসুস্থ হয়েছে এই প্রশ্নের জবাবে শিক্ষকরা বলেন তার সঠিক হিসাব দিতে পারবেন না।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.রত্নদীপ বিশ্বাস বলেন কারো আগ থেকে শ্বাসকষ্ট থাকলে এইরকম সমস্যা হতে পারে। তবে এখানে অনেক শিক্ষার্থীর মধ্যে সে উপসর্গ মিলেছে কম।তবে দু একজন ছাড়া অন্যরা কেউ শ্বাসকষ্ট আক্রান্ত নেই। এপর্যন্ত ১১জন প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ৪ জন হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা বাড়িতে ফিরেছেন।
এবিষয়ে পৌরসভার কর্তমপক্ষের নিকট জানত চাইলে উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)মশক নিধনের দায়িত্বপ্রাপ্ত প্রধান জানান আমি একটি জরুরি মিটুংয়ে থাকায় বিষয়টি সম্পর্কে অবগত নয়।
বিষয়টি সম্পর্কে খুজ নিয়ে জানাচ্ছি।পৌর মেয়র ফজলুর রহমান বলেন আমি ঘটনাটি জানার সাথে সাথে ঘটনা স্থল ও হাসাপাতালে গিয়েছি। শিক্ষার্থী ও অভিভাবকরা খুব আতঙ্কিত হয়েছেন।আগামীতে এরকম যাতে মশক নিধনের স্প্রে ব্যাবহার না করে সেই কথা বলেন।