মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় রিমন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নজিপুর-মাতাজিহাট সড়কের বেংডোম মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রিমন মহাদেবপুর উপজেলার কুনজবন গ্রামের বেলাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়,বিকেল ৩টায় নজিপুর বাসস্ট্যান্ড থেকে ঈদ বাজার করে চার্জার ভ্যানযোগে মা রিতা বেগমের সঙ্গে নিজ বাড়ি কুনজবন যাচ্ছিলেন। পথে পত্নীতলা উপজেলার বেংডোম মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ভানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু রিমন নিহত ও মা রিতা আহত হন। আহত রিতাকে প্রথমে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে রাজশাহী মেডিকেল হাসপালে ভর্তি করা হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনর্চাজ (ওসি) পরিমল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।