× Banner
সর্বশেষ
সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ, বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

বেনাপোল যশোর প্রতিনিধি

না ফেরার দেশে চলে গেলেন,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা

ACP
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
না ফেরার দেশে চলে গেলেন,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা

পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিয়ে চলে গেলেন, পুটখালী ইউনিয়ন এর মৃত্যু আজগার চেয়ারম্যানের বড় ছেলে ও ২০০০ এসএসসি ব্যাচের সাবেক সভাপতি হিরনের পিতা এবং বেনাপোল সি এন্ড এফ ব্যবসায়ী আসাদুজ্জামান আশা।
বুধবার (২২ শে এপ্রিল ২০২৬ ) ভোর রাতে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে   মৃত্যুবরণ করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৬৫) বছর।তিনি ২ ছেলে ১ কন্যাল সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
২২ শে এপ্রিল সাড়ে ১১ টার সময় তার জানাযা নামাজ মাহবুব হক এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম এর মরাদেহ দাফন করা হয়েছে।
এসময় বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি শাহাবুদ্দিন, সহ-সভাপতি মেহেরুল্লাহ মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা,মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জনাজা নামাজে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি শাহাবুদ্দিন, সহ-সভাপতি মেহেরুল্লাহ,বেনাপোল উন্নয়ন পরিষদের সভাপতি মফিজুর রহমান স্বজন, উপজেলা  যুবদলের সদস্য সচিব ইমদাদুল হাক ইমদাদ, সাবেক কৃষক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, বেনাপোল সি এন্ড এফ এজেন্ট  অ্যাসোসিয়েশন এর সদস্য ও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের  ২০০০ এসএসসি ব্যাচ কমিটির আহবায়ক  ইউনুচ আলী, আতাউর রহমান,জনি হায়দার,কিতাব আলী,সাবেক সাধারণ সম্পাদক রিজাউল ইসলাম ওয়াসিম, কুরবান আলী, ইকরামুল, নজরুল
ইসলাম,গালিব,
বিল্লাল,লিটন ও গ্রামবাসী সহ ধর্মপ্রাণ মুসলমান এবং বিএনপির সকল পর্যায়ের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
তাঁর এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..