× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

নবীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ জুন, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ): নবীগঞ্জ থানা পুলিশ গত রবিবার দুপুরে উপজেলার আমড়াখাই গ্রামের উত্তর পাশে বিবিয়ানা নদী থেকে ভাসমান অবস্থায় জীবন দাশ (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত জীবন দাশ দিরাই উপজেলার কুলঞ্জ ইউপির কুলঞ্জ গ্রামের জয় কৃষ্ণ দাশের ছেলে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউপির কুলঞ্জ গ্রামের জয় কৃষ্ণ দাশের ছেলে জীবন দাশ (২৫) বিগত ১৩ মে নিখোজঁ হয়। পরে একই এলাকার রাজন মিয়া নামক এক যুবক জীবন দাশের ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ তার পরিবারের নিকট এনে দেন।

পর দিন ১৪ মে জীবন দাশের বাবা দিরাই থানায় বিষয়টি সাধারণ ডায়েরী করেন। নিখোজেঁর ২০ দিন পর বিবিয়ানা নদীতে জীবন দাশের মৃত দেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে এসআই শাহীন আহমদের নেতৃত্বে একদল পুলিশ তার মৃত দেহ উদ্ধার করেন। ধারনা করা যাচ্ছে, অজ্ঞাতনামা র্দুর্বৃত্ত তাকে হত্যা করে লাশ উল্লেখিত স্থানে ফেলে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..