× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মধুখালীতে বাসুদেব নামে এক যুবকের লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামের একটি মাঠ থেকে বাসুদেব মন্ডল বাসু (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। সে উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামের ক্ষিতিশ মন্ডলের ছেলে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এ সংবাদ লেখা পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি বলে মধুখালী থানা সূত্রে জানা গেছে।

জানা গেছে গতকাল বুধবার বিকাল আনুমানিক ৫টার দিকে বাসুদেব মন্ডল বাড়ী থেকে একই ইউনিয়নের পার্শ্ববর্তী সিদঁলেজুড়ি গ্রামের বন্ধু শ্যামপদ বিশ্বাসের বাড়ীতে বেড়াতে যায়। রাত ৭টার দিকে বন্ধু শ্যামপদ বিশ্বাস (৪০) তাকে বাড়ীতে ফেরার জন্য সিদঁলেজুড়ি মোড় থেকে একটি অটো ভ্যানে তুলে দেয়। এর পর বাসুদেব বাড়ী ফিরে আসেনি। আজ বৃহস্পতিবার সকালে জাননগর মাঠে কৃষকেরা কাজে এসে তার লাশ একটি জমির পাশে পড়ে থাকতে দেখে বাড়ীতে খবর দিলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..