× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

এ দেশ সন্ত্রাস বা জঙ্গীবাদদের নয়, সব ধর্মের মানুষের

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯

রাই কিশোরীঃ  এ দেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মুসলিম সকলের কোন সন্ত্রাস বা জঙ্গীবাদদের নয়। সব ধর্মের মানুষ একত্র হয়ে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে তাই এ দেশ সব ধর্মের মানুষের দেশ। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি।

আজ ১৫ই মার্চ ২০১৯ শুক্রবার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টচার্য্য এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী।

এছাড়া উপস্থিত ছিলেন, সাংবাদিক স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, শৈলেন্দ্রনাথ মজুমদার, শ্রী জে এল ভৌমিক, শ্রী ডি এন চ্যাটার্জী, মনীন্দ্র কুমার নাথ, অ্যাডভোকেট তাপস কুমার পাল, অ্যাড. কিশোর রঞ্জন মন্ডল প্রমূখ।

সাংগঠনিক পর্ব পরিচালনা করেন সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাগর হালদার।

সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ তিনযুগ পূর্তি উপলক্ষ্যে ‘অধিকার’ নামে বিশেষ সংকলন প্রকাশিত হয়। সংকলন ‘অধিকার’ এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি।


এ ক্যটাগরির আরো খবর..