× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ বিমান বিজি-১৪৭ ছিনতাইয়ের চেষ্টা

admin
হালনাগাদ: রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ উড়োজাহাজকে ঘিরে রেখেছে পুলিশ। উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এমন খবর পাওয়ার পরই সেটি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। উড়োজাহাজের ভেতরে একজন সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটকে জিম্মি করে রেখেছে। ভেতরে দুইজন ক্রু রয়েছে। সব যাত্রীকে নামিয়ে নিরাপদে নেয়া হয়েছে।

আজ রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নং ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটিতে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল ছিলেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক বলেন, বিমানটির মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তি ও দুইজন ক্রু রয়েছেন। সন্দেহভাজনের হাতে অস্ত্র রয়েছে।ঘটনার পরপরেই র‌্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছে। বিমানবন্দরটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরে বাইরে উৎসুক জনতা ভিড় করছেন।

ওই বিমানের একজন যাত্রী জানিয়েছেন, উড়োজাহাজের ভেতরে একজন যাত্রীর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি বিদেশি। ভেতরে একটি গুলির শব্দ শোনা গেছে। সচিব মহিবুল হক আরও বলেন, বিজি-১৪৭ ফ্লাইটে থাকা যাত্রী, ফ্লাইট, ফাস্ট অফিসার বিমান থেকে নিরাপদে বের হয়ে এসেছেন। বিমানে দুইজন ক্রু ও সন্দেহজনক রয়েছেন।

বাংলাদেশ বিমানের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা থেকে উড্ডয়নের পরে বিভিন্ন কারণে পাইলটের মনে হয় উড়োজাহাজটি ছিনতাইয়ের আশঙ্কা আছে। এ কারণে শাহ্ আমানতে এটি জরুরি অবতরণ করে।


এ ক্যটাগরির আরো খবর..