× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

এই শীতে রোগ থেকে বাঁচতে

admin
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: শীতের সময় আমাদের খাদ্য তালিকায় কিছু পরিবর্তন নিয়ে এলে শীতজনিত কারণে বিভিন্ন ছোটখাটো সমস্যা থেকে আরোগ্য পেতে পারি।

চর্বিহীন প্রোটিন, আস্ত শস্যদানা, কম চর্বিযুক্ত দুগ্ধজাত দ্রব্য, পর্যাপ্ত ঘুম, হালকা ব্যায়াম এবং কম চাপ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। আপনি ঠাণ্ডা ও সর্দিতে আক্রান্ত হলেও দ্রুত সারিয়ে তুলবে। এখানে চমৎকার কিছু খাবারের কথা বলা হয়েছে যা আপনাকে ঠাণ্ডা ও সর্দি থেকে রক্ষা করবে।

গাজর: সবজি, সালাদ, নুডলস, স্যুপ, হালুয়াসহ বিভিন্ন ধরনের খাবার তৈরিতে গাজর ব্যবহৃত হয়। গাজর বেটা-ক্যারোটিন ও ভিটামিন-এ সমৃদ্ধ হওয়ায় ঠাণ্ডা ও সর্দি প্রতিরোধে কাজ করে।

সবুজ এবং ক্যামোমিল চা: সবুজ চা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান রয়েছে। প্রতিদিন তিন থেকে পাঁচ কাপ সবুজ চা পান রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। ক্যামোমিল (এক ধরনের ওষুধি গাছ) চা এ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সর্দি ও ঠাণ্ডা প্রতিরোধে কাজ করে।

মাশরুম: মাশরুমকে রোগ প্রতিরোধে অন্যতম ভূমিকা পালন করে। শীতের ঠাণ্ডা ও ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে মাশরুম।

রসুন: ঠাণ্ডা ও সর্দির সবচেয়ে সহজ ঘরোয়া সমাধান হচ্ছে রসুন। রসুন এনজাইম বা উৎসেচকের মাত্রা বৃদ্ধি করে যা রক্তের বিষাক্ত পদার্থ বের করে দিতে যকৃতকে সাহায্য করে।

মধু: শীতের ঠাণ্ডা, সর্দি এবং জ্বর উপশমে মধু সবচেয়ে নিরাপদ। মধুতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধী উপাদান রয়েছে। প্রতিদিন রাতে ঘুমুতে যাওয়ার আগে মধু খেতে পারেন। তাছাড়া, গরম দুধের মিশিয়ে মধু খেতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..